দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পর্কিত তথ্য চেয়ে আবারও চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ তথ্য ইসি সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসি থেকে এ সংক্রান্ত চিঠি সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত তথ্য প্রস্তুত করে হার্ডকপি ও সফটকপি (নিকস ফন্ট) সংযুক্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে হবে।
চিঠিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত সিসি ক্যামেরাগুলো অচল থাকলে তা জরুরিভিত্তিতে সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে তাগিদ দিতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি। এর আগেও ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়েছিল কমিশন।
এমএম/